ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাস খাদে, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২১ জুলাই ২০২৫  
ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাস খাদে, আহত ৩০

নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার সকালে সড়কের পাশে উল্টে যাওয়া শ্রমিকবাহী বাস

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাককে ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, কুট্রাপাড়া এলাকায় অবস্থিত ব্যাগ ফ্যাক্টরিতে আশুগঞ্জ থেকে প্রতিদিন শ্রমিক নিয়ে আসে একটি বাস। আজ সকালে শ্রমিক নিয়ে আসার সময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বাসটি। স্থানীয়রা দ্রুত বাসটির যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। 

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়