ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাফ নদে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২৩ জুলাই ২০২৫  
নাফ নদে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

কক্সবাজারের টেকনাফের নাফ নদে জেলের বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ। বুধবার (২৩ জুলাই) উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে জেলে মোহাম্মদ মোদাচ্ছেরের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে তিনি স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ফারুকের কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দেন।

মোদাচ্ছের বলেন, “ফজরের নামাজের পর বড়শি নিয়ে শাহপরীর দ্বীপ জেটিতে যাই। সকাল ১০টার দিকে বড়শিতে বিশাল কোরালটি আটকা পড়ে। ওজন করে দেখি ২৫ কেজি। পরে সাবরাংয়ের এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।”

আরো পড়ুন:

মোহাম্মদ ফারুক বলেন, “৩২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনেছি। টেকনাফে কোরাল মাছের চাহিদা অনেক। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব।”

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘‘কোরাল খুবই সুস্বাদু এবং দ্রুত বর্ধনশীল মাছ। ভালো পরিবেশে সাধারণত এটি ৩০-৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় এখন বড় বড় কোরাল পাওয়া যাচ্ছে। জেলেরা ভালো দামও পাচ্ছেন।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়