ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, লাশ উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৫  
পটুয়াখালীতে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, লাশ উদ্ধার

নিহত নুরুল ইসলাম গাজী

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া নুরুল ইসলাম গাজীর (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজের ২৭ ঘণ্টা পর শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার তেগাছিয়ায় আন্ধারমানিক নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মৃত নুরুল ইসলাম পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পথে পথে রূপার আংটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

আরো পড়ুন:

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, ‘‘শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল থেকে ওই ব্যক্তিকে উদ্ধারের অভিযান শুরু করা হয়। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

নুরুল ইসলামের মেয়ে রূপা বলেন, ‘‘বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাবা পৌর শহরের বাদুরতলী এলাকায় অটোতে বসা ছিলেন। এ সময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ ওই অটোচালককে আটক করে এবং বাবার শরীরে তল্লাশি চালায়। তবে মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করেন। বাবা আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।’’

অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির বলেন, ‘‘আমরা শুধু এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করেছি। এর বাইরে অভিযান হয়নি। তাদের অভিযোগের বিষয়টি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি।’’

পায়রা বন্দর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাবুদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের কাছ থেকে লাশ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  
 

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়