ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মণ্ডপ সেজেছে ইলিশ-জাল-জেলে-নৌকার ব্যতিক্রমি সাজে

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫
মণ্ডপ সেজেছে ইলিশ-জাল-জেলে-নৌকার ব্যতিক্রমি সাজে

ইলিশের সাজে সজ্জিত পূজা মণ্ডপ

প্রাকৃতিক সৌন্দর্য ও সমাজিক দায়বদ্ধতামূলক বার্তা বহনকারী সাজসজ্জা নিয়ে ‘ইলিশের বাড়ি’ খ্যাত চাঁদপুরে ব্যতিক্রমী দুর্গাপূজার মণ্ডপ সাজিয়ে নজর কেড়েছে একটি মণ্ডপ। চাঁদপুরের পুরানবাজার দাসপাড়া সর্বজনীন কালী মন্দির ও দুর্গা মন্দির কমিটির আয়োজনে এই মণ্ডপের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে।

আকর্ষণীয় পূজোমন্ডপটি দেখতে সনাতনী ভক্তদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, ১৮ শতাংশের জায়গা জুড়ে নানা রঙের বাতি ও ডেকোরেটরের কাজে মণ্ডপটিতে ভিন্নমাত্রা যোগ করেছে জেলে, জাটকা ইলিশ, মা ইলিশ, কারাগারে আট অপরাধী জেলে, নৌকা দিয়ে জেলেদের মাছ ধরা, নদী, জাল, ক্রেতার ইলিশ মাছ কেনা বেচা, ইলিশ চত্ত্বরসহ প্রাকৃতিক নানা দিক। 

ইলিশময় সাজসজ্জায় সাজানো মণ্ডপটির নাম দেওয়া হয়েছে ইলিশের ‘বাড়ি চাঁদপুর’। আয়োজকরা এই উদ্যোগে এবারের প্রতিপ্রাদ্য রেখেছে ‘মা আসছে জীবনের বার্তা নিয়ে-নদী বাঁচুক-ইলিশ ফিরুক ঘরে’।

চাঁদপুরের পুরানবাজার দাসপাড়া সর্বজনীন কালী মন্দির ও দুর্গা মন্দির কমিটির পূজার সমন্বয়ক উৎপল দাস ও সঞ্জয় মজুমদার বলেন, “আমরা এই নিয়ে ১৮তম বার এখানে পূজার আয়োজন করছি। এই মন্দির কমিটি সবসময়ই প্রাকৃতিক বিলুপ্তির পথে সৌন্দর্য ও সমাজ সংস্কারক বার্তা নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় এবার এই সাজসজ্জা। এর পুরো খরচ যুগিয়েছেন আয়োজক কমিটি এবং পুরানবাজারের দাসপাড়াবাসী।”

তিনি আরো বলেন,“ মা দুর্গার আরাধনার পাশাপাশি পূজার দিনগুলোতে পূজা দেখতে আসা ভক্তদের জন্য মহাঅষ্টমীর দিন অঞ্জলী ও দুপুরে মহা প্রসাদ বিতরণ, অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আরতিসহ নানা পর্বের এই আয়োজন চলবে বৃহস্পতিবার পূজার শেষ দিনের সন্ধ্যা পর্যন্ত। পুরো আয়োজনে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সাথে সমন্বয় রেখে তত্ত্বাবধানে ২০ থেকে ২৫ জনের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী রেখেছি। যারা নির্বিঘ্নে পূজার্চনা ও ভক্তদের পূজা দেখতে আসা-যাওয়ায় সহায়তা করবে।”

ঢাকা/অমরেশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়