ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:১৮, ৩ ডিসেম্বর ২০২৫
খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফাইল ফটো

খুলনায় ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবক মারা গেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট-মানিকতলার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরো পড়ুন:

তৌহিদ দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে। 

স্থানীয়রা জানান, তৌহিদ মাদকাসক্ত ছিলেন। তিনি মাদক বিক্রির রানার হিসেবে কাজ করতেন। আজ ভোর ৫টার দিকে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদাউস আলম খান বলেন, “ভোরে দুর্ঘটনাটি ঘটে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়