গোপালগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ও গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
আতাহার শাকিল বলেন, “নির্বাচনি প্রচারে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহারে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লার সমর্থকদের বহনকারী মাইক্রোবাসে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো থাকায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
ঢাকা/বাদল/রাজীব