ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নির্বাচনে নৌবাহিনীর রেকর্ড সংখ্যক সদস্য দায়িত্বে থাকবেন’ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০০, ৪ ফেব্রুয়ারি ২০২৬
‘নির্বাচনে নৌবাহিনীর রেকর্ড সংখ্যক সদস্য দায়িত্বে থাকবেন’ 

কুতুবদিয়ায় নৌবাহিনীর কন্টিনজেন্টে মতবিনিময় সভায় অংশ নেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নৌবাহিনীর রেকর্ড সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 

তিনি বলেন, “উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে।”

আরো পড়ুন:

বুধবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

নৌবাহিনী প্রধান কুতুবদিয়া ও সন্দ্বীপে অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। সভায় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আলোচকরা।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহলের তৎপরতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।”

তিনি আরো বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়