ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬  
লক্ষ্মীপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী

লক্ষ্মীপুরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় লক্ষ্মীপুর পৌর জামায়াত আয়োজিত অনুষ্ঠানে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতারা।

আরো পড়ুন:

লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জামায়াতের শহর যুব বিভাগের সভাপতি নাছির উদ্দিন, আইনজীবী নেতা অ্যাডভোকেট মাহির হাছান প্রমুখ।

জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীরা হলেন—লক্ষ্মীপুর পৌর যুবদলের সাবেক সদস্য মেহেদী হাসান হেদায়েত, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরণ, একই ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, সাবেক সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা, বাঙ্গাখা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম খোকনসহ দেড় শতাধিক নেতাকর্মী। 

এ সময় জামায়াতে যোগদানকারী কয়েকজন বলেন, “দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমরা মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেজন্যই আমরা তাদের সঙ্গে যুক্ত হলাম।”

লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান বলেছেন, “বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ বিভিন্ন বয়সী লোকজনের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। এটা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী করবে।”

ঢাকা/লিটন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়