ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাঙ্গুনিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬  
রাঙ্গুনিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়া পূর্বপাড়া এলাকায় মোহাম্মদ সুমন (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খাজা গরিবে নেওয়াজের আস্তানা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দীন আহমেদ।

আরো পড়ুন:

নিহত সুমন পদুয়া ইউনিয়নের সারাশিয়া পূর্বপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা সুমনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তাদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্ঠা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা/রেজাউল/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়