ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে’

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬  
‘১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে’

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

সালাহউদ্দিন আহমদ বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে দেশের বাঁক বদলে যাবে। দেশ নিয়ে বিএনপি যে পরিকল্পনা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করা হবে।”

তিনি বলেন, “দেশের ১৮ কোটি মানুষের হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। যার ফলে দেশে কোনো বেকার থাকবে না।”

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিতে হেলথ কার্ড, মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন সালাহউদ্দিন।

বিএনপির এই নেতা বলেন, “ধানের শীষ মানুষের ও গণতন্ত্রের মার্কা। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দেবেন।”

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়