ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগ দেয়নি: স্বেচ্ছাসেবক দল নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪২, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগ দেয়নি: স্বেচ্ছাসেবক দল নেতা

আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বিএনপি যোগদান করেনি বলে জানিয়েছেন গোপালগঞ্জ- ৩ আসনে বিএনপি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, “কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা বিএনপি কখনো সমর্থন করে না। বিএনপি বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাসী নয়। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে—যেখানে একাধিক রাজনৈতিক দল, ভিন্নমত ও সমালোচনার সুযোগ থাকবে। তাই আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে বিএনপি যোগদান করেনি। এ জন্য একটি দল বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের দালাল বলেছিল।”

উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিন।”

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়