তারা দুর্নীতি কমাবে, এই কথা শুনলে শয়তানও হাসে: শিবির সভাপতি
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপিকে ইঙ্গিত করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “তারা দুর্নীতি কমানোর কথা বললে সেটি বিশ্বাসযোগ্য নয়। তারা আগে দ্রব্যমূল্য কমানো ও সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। তাদের এমন কথা শুনলে শয়তানও মিটিমিটি হাসে।”
রবিবার (৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, “তারা অতীতেও নানা প্রতিশ্রুতি দিয়েছিল। কৃষকদের ঋণ মওকুফ, বেকারদের ভাতা দেওয়াসহ বিভিন্ন উদ্যোগের কথা বলেছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।”
দেশে নতুন করে জুলুম-নির্যাতনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, “জনগণ এসব কর্মকাণ্ড আর দেখতে চায় না।”
জনসভায় আরো বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা।
ঢাকা/রুমন/রাজীব