ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা 

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৬  
সিলেটে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা 

সিলেটের জৈন্তাপুর সাব-রেজিস্ট্রি অফিসে ২০২৩ সালের ১২ এপ্রিল সম্পাদিত একটি দলিলকে কেন্দ্র করে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অভিযোগে বলা হয়েছে, তারা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ লঙ্ঘন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ভূমি অবৈধভাবে দলিলভুক্ত করেছেন।

আরো পড়ুন:

দুদক সিলেট জেলা কার্যালয় জানায়, মামলায় আসামি হিসেবে রয়েছেন ভূমি ক্রেতা ও মূল সুবিধাভোগী কামাল উদ্দিন, সাব-রেজিস্টার আহাদুজ্জামান ও দলিল লেখক মিছবাহ উদ্দিন।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, দলিলের তিনজন গ্রহীতার মধ্যে দুইজন বিদেশে ছিলেন এবং একজন স্বাক্ষর দেননি। অর্থাৎ, সম্পাদনের সময় মো. কামাল উদ্দিন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। দুর্নীতি তদন্তে দেখা গেছে, মো. কামাল উদ্দিন পেমান পাত্রকে প্রভাবিত করে দলিল সম্পাদনে প্ররোচিত করেন।

এছাড়া ভূমির প্রকৃত মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা থাকলেও তা দলিলে ১০ লাখ ৮২ হাজার টাকা দেখানো হয়েছে। অথচ পেমান পাত্রকে মাত্র ২ লাখ টাকা দেওয়া হয়।

দুদক সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, মামলা রুজু করা হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/রাহাত/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়