রাঙামাটিতে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ১১ জন আটক
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) সকালে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে সাতজন মাদকসেবীকে আটক করা হয়। তারা হলেন—মো. রাশেদুল ইসলাম (২৯), টিসু চৌধুরী (২৯), মো. শাহ আলম (৩৭), মো. আলমগীর (৩০), মো. রিদম (২৮), মমিন উদ্দিন (৩০) এবং মো. ইউসুফ (২৩)।
এ সময় একই এলাকায় অবস্থিত আবাসিক হোটেল শুকতারা বোর্ডিং, হোটেল জেরিন ও হোটেল হিল এড্রেসেও অভিযান চালানো হয়। সেখানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিংকি আক্তার (২০), রাইসা মনি (১৯), মোছা. রিমি (১৯) ও মো. ইব্রাহিম (৪৬) কে আটক করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, “রিজার্ভ বাজার এলাকায় পরিচালিত অভিযানে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/শংকর/জান্নাত
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে গেছে বাস, বহু হতাহতের শঙ্কা