ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ২৫ মার্চ ২০২৬   আপডেট: ২১:১২, ২৫ মার্চ ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রাশেদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাশেদ বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল এলাকার নান্নু সরকারের ছেলে।

আরো পড়ুন:

রেলওয়ে পুলিশ জানায়, রাশেদ ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করত। ঈদের ছুটি শেষে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন তিনি। সল্লা এলাকায় এলে মোটরসাইকেল থামিয়ে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজান বলেন, “এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়