ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রলারে ধাক্কা, প্রিন্স আওলাদ-৭ এর রুট পারমিট স্থগিত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ২৫ মার্চ ২০২৬   আপডেট: ২১:১৭, ২৫ মার্চ ২০২৬
ট্রলারে ধাক্কা, প্রিন্স আওলাদ-৭ এর রুট পারমিট স্থগিত

পটুয়াখালীর বাউফলে ট্রলারে ধাক্কা দেওয়ার ঘটনায় যাত্রীবাহী প্রিন্স আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করেছে বিআইডব্লিউটিএ।

বুধবার (২৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বণিক বলেন, “ঢাকা থেকে পটুয়াখালী আসার সময় প্রিন্স আওলাদ-৭ একটি ট্রলারকে ধাক্কা দেয়। বিষয়টি ঢাকা হেড অফিসে জানানো হলে কর্তৃপক্ষ লঞ্চটির রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি কোনো রুটে চলাচল করতে পারবে না।”

এর আগে, ভোররাতে বাউফলের বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে প্রিন্স আওলাদ-৭ একটি তরমুজবোঝাই ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে গিয়ে দুজনের মৃত্যু হয় এবং আহত হন দুইজন।

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়