ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস, অনেকের হতাহতের শঙ্কা

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২৫ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৩৪, ২৫ মার্চ ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস, অনেকের হতাহতের শঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে। এতে অনেকের হতাহতের শঙ্কার কথা বলেছে বিআইডব্লিউটিসি।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিল। নদীতে পড়ে যাওয়ার পরপরই পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকিদের এখনো হদিস পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন রাইজিংবিডি ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, “ঢাকাগামী বাসটিতে ৫০ এর অধিক যাত্রী ছিল বলে জানতে পেরেছি। অনেকের হতাহতের শঙ্কা আছে। পরে বিস্তারিত বলতে পারব।”

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, “সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল আসছে। তারা উদ্ধার অভিযানে অংশ নেবেন।”

ঢাকা/রবিউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়