ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা দিবসে সাবেকদের প্রদর্শনী ক্রিকেট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ২৫ মার্চ ২০২৬  
স্বাধীনতা দিবসে সাবেকদের প্রদর্শনী ক্রিকেট

প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি গ্রিন ও রেড দল আগামীকাল বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসে একটি প্রদর্শনী টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল সাড়ে দশটায় শুরু হবে এই ম‌্যাচ।

বুধবার বিকেলে বিসিবি দুটি দল গঠন করেছে। বিসিবি গ্রিন দলের ম্যানেজার হিসেবে আছেন সাবেক অধিনায়ক ও বিসিবির সিনিয়র সহ সভাপতি ফারুক আহমেদ। দলটির কোচ ওয়াহিদুল গনি। বিসিবি রেড দলের ম‌্যানেজার রকিবুল হাসান। দলটির কোচ সারোয়ার ইমরান।

আরো পড়ুন:

বিসিবির অফিসিয়াল পেইজে ম‌্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

বিসিবি গ্রিন দল:
শাহরিয়ার নাফিস আহমেদ, জাভেদ ওমর বেলিম, আব্দুল হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদু্যৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, খান আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু, হাসানুজ্জামান ঝরু, ফারুক আহমেদ (ম্যানেজার), খন্দকার ওয়াহিদুল গনি (কোচ)। 

বিসিবি রেড দল:
জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, এহসানুল হক, খালেদ মাসুদ পাইলট, আনোয়ার হোসেন, তারেক আজিজ, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানী, মুশফিকুর রহমান বাবু, সাজ্জাদ আহমেদ শিপন, রকিবুল হাসান (ম্যানেজার), সারোয়ার ইমরান (কোচ)।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়