ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘স্বাধীনভাবে’ কাজ করতে না পারায় বিসিবির পরিচালক আমজাদের ইস্তফা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ১৮:২৮, ২৩ মার্চ ২০২৬
‘স্বাধীনভাবে’ কাজ করতে না পারায় বিসিবির পরিচালক আমজাদের ইস্তফা

ইশতিয়াক সাদেকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরেক পরিচালক আমজাদ হোসেন পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত আগস্টে ‘বিতর্কিত’ নির্বাচনের পর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড দায়িত্ব নেয়। 

জানুয়ারিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইশতিয়াক সাদেক বোর্ড পরিচালক পদ থেকে সরে দাঁড়ান। মার্চে সরে গেলেন আমজাদ হোসেন। যিনি বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করছিলেন। সোমবার ঈদের আমেজের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আমজাদও সরে দাঁড়িয়েছেন। কিন্তু তার পদত্যাগ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। 

আরো পড়ুন:

গতকাল রাত ১১টা ৩৮ মিনিটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্রিকেট বোর্ডের নতুন মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোখসেদুল কামাল। যিনি আগে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান এবং বিসিবি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন। হঠাৎ কী কারণে মিডিয়া কমিটিতে পরিবর্তনের প্রয়োজন হলো তা নিয়ে বিসিবির কেউ মুখ খুলতে রাজি হননি। 

তবে নানাভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘স্বাধীনভাবে’ কাজ করতে না পারার কারণেই বোর্ড থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন আমজাদ। নানা সময়ে, নানা ভাবে বিসিবি সভাপতির আমিনুল ইসলামের সঙ্গে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ছিলেন আমজাদ। সভাপতি আমিনুল সরাসরি তার কাজে হস্তক্ষেপ করছিলেন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে বোর্ডের দূরত্ব কমিয়ে আনতে যে চেষ্টা আমজাদ করছিলেন তা পছন্দ হচ্ছিল না আমিনুলের। যার কারণে দুজনের মদভেদ চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। 

এ কারণে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সপ্তাহ দুয়েক ধরে তিনি বোর্ডের কোনো কাজেও যুক্ত ছিলেন না। নানা কারণে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু জানেন না বলে জানাতেন। কোনো কারণ না দেখিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান থেকে তাকে সরানো এবং ‘স্বাধীনভাবে’ কাজ করতে না দেওয়ার প্রতিবাদেই বোর্ড থেকে সরে গেলেন তিনি।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়