ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গুদের বিষয়েও কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়: মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২২ মার্চ ২০২৬   আপডেট: ২২:২২, ২২ মার্চ ২০২৬
গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গুদের বিষয়েও কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়: মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে।”

তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ ও পঙ্গু হয়েছেন, তাদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তাদের বিষয়ে আমরা আন্তরিক। তাদের বিষয়ে দেখভাল করার দায়িত্ব আমাদের রয়েছে।”

রবিবার (২২ মার্চ) টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহমেদ আযম খান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “জাতীয় ও স্বাধীনতা দিবস নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। আশা করি, সফলভাবে আমরা জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করতে পারব।”

ঢাকা/কাওছার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়