ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাঘাইছড়ির দুর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে ভোটের সরঞ্জাম

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬
বাঘাইছড়ির দুর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে ভোটের সরঞ্জাম

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশপাশের দুর্গম ছয়টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে এ কার্যক্রম শুরু হয়।

আরো পড়ুন:

নির্বাচন অফিস সূত্র জানায়, দুর্গম পাহাড়ি পথ ও যাতায়াতের ঝুঁকির কারণে বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে ব্যালট সামগ্রী ও নির্বাচন কর্মকর্তাদের সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বলেন, হেলিকপ্টারযোগে যেসব কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে সেগুলো হলো; দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, রাঙামাটি-২৯৯ আসনে এবার ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৪৪ জন। দুর্গম ভোটকেন্দ্রগুলোকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ঢাকা/শংকর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়