ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ২১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬
টঙ্গীতে বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ২১

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুরের টঙ্গী হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- হৃদয়, রমজান, তাসিন, হাসনাত, শাওন, আকাশ, রাফি, নির্জন, হাসু, নুরু, সিয়াম, ইমাম, বিজয় হাসান, মারুফ, আল আমিন, রাব্বি, মিনহাজ, অনীক, ইমরান, বিপ্লব ও রোবেল।

আরো পড়ুন:

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, টঙ্গীর হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে বেশ কিছু গ্যাস বেলুন রাখা ছিল। একপর্যায়ে বেলুনগুলো বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ২১ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, “দগ্ধ অবস্থায় ২১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের প্রায় সবার অবস্থাই গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় রেফার করা হয়েছে।”

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহিন খান বলেন, “বিএনপি অফিসের সামনে গ্যাস বেলুন রাখা হয়েছিল। কোনো কারণবশত সেই বেলুন বিস্ফোরণ হয়। এ সময় বেলুনের পাশে থাকা কমপক্ষে ২১ জন দগ্ধ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়