ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জ-৩: স্বাধীনতার চেতনায় রাজনীতির আহ্বান বিএনপি প্রার্থীর

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
গোপালগঞ্জ-৩: স্বাধীনতার চেতনায় রাজনীতির আহ্বান বিএনপি প্রার্থীর

একাত্তর, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ না থাকলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের রাজনীতিও থাকত না; শেখ মুজিবুর রহমানের রাজনীতির অস্তিত্বও থাকত না, এমন বক্তব্য দিয়েছেন গোপালগঞ্জ-০৩ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

তিনি আরো বলেন, “আজ যদি একাত্তর, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ না থাকত, তাহলে আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকতেন না। শহীদ জিয়া না থাকলে বিএনপিও থাকত না।”

আরো পড়ুন:

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-০৩ আসনে বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

জিলানী বলেন, “আজ স্বাধীনতা বিরোধী শক্তি আবারো ঐক্যবদ্ধ হয়েছে। এখন প্রশ্ন হলো, আপনারা কোন দিকে থাকবেন। আমি এমন একটি দল করি, যার নেতা ছিলেন একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।”

কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কাজী মন্টু কলেজ মাঠে বিকেল থেকেই শত শত নেতাকর্মী ও সমর্থক ধানের শীষের মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জনসভায় মতুয়া আশ্চর্য পদ্মনাভ ঠাকুরসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা/বাদল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়