ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় কড়া নিরাপত্তায় ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০০, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সাতক্ষীরায় কড়া নিরাপত্তায় ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

কড়া নিরাপত্তায় নির্বাচনি সরঞ্জাম বিভিন্ন ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরার বিভিন্ন ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।   

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।  

আরো পড়ুন:

আজ সকাল থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট বিতরণ কেন্দ্রগুলো থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। পুলিশ ও আনসার সদস্যদের কঠোর পাহারায় এসব সরঞ্জাম নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্ণব দত্ত জানান, প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচনি সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি ও র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছেন। 

ঢাকা/শাহীন/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়