ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম মেডিকেলে ১২ চিকিৎসকের বিশেষ টিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম মেডিকেলে ১২ চিকিৎসকের বিশেষ টিম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম নগরী ও জেলায় চলমান জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১২ জন চিকিৎসকের একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সময় এবং এর পরবর্তী তিনদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এই টিম দায়িত্ব পালন করবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে ১২ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত টিম ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সেবা দেবে।

আরো পড়ুন:

হাসপাতাল পরিচালক জানান, চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র স্টাফ নার্স ও অফিস সহায়করা টিমের সঙ্গে যুক্ত থাকবেন। রোস্টার অনুযায়ী প্রতিটি টিমে দুইজন চিকিৎসক ৮ ঘণ্টা করে দায়িত্ব পালন করবেন। এই সময় তাদের ইনডোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আজ ভোটের দিন বিশেষ চিকিৎসা টিমে দায়িত্বরত আছেন মেডিকেল অফিসার ডা. মো. জাবেদ ইকবাল রিয়াদ এবং সার্জারি ইউনিট-এর মেডিকেল অফিসার ডা. সুবহে জামিল। তাদের সঙ্গে আছেন সিনিয়র স্টাফ নার্স আয়েশা সিদ্দিকা ও অফিস সহায়ক পলাশ বড়ুয়া।

আগামীকাল ১৩ ফেব্রুয়ারি দায়িত্বে থাকবেন ইনডোর মেডিকেল অফিসার ডা. সব্যসাচী বিশ্বাস এবং সার্জারি ইউনিট-এর মেডিকেল অফিসার মো. শহীদুল ইসলাম নোবেল। ওইদিন সিনিয়র স্টাফ নার্স উর্মি বড়ুয়া ও অফিস সহায়ক মো. আব্দুল হালিম দায়িত্ব পালন করবেন।

১৪ ফেব্রুয়ারি দায়িত্ব পালন করবেন মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মো. গিয়াস উদ্দিন এবং সার্জারি ইউনিট-এর মেডিকেল অফিসার ডা. সৌরভ কান্তি দাশ। তাদের সঙ্গে থাকবেন সিনিয়র স্টাফ নার্স মুন্নি বড়ুয়া ও অফিস সহায়ক মো. আব্দুল খালেক।

১৫ ফেব্রুয়ারি দায়িত্বে থাকবেন মেডিকেল অফিসার ডা. আজহার উদ্দিন আহমদ এবং সার্জারি ইউনিট-এর মেডিকেল অফিসার আইএমও ডা. সুনাইনা নূর ফাইরোজ। তাদের সহায়তায় থাকবেন সিনিয়র স্টাফ নার্স ফাতেমা সুলতানা ও অফিস সহায়ক প্রভাষ চন্দ্র জলদাস।

পুরো কার্যক্রম তদারকির জন্য ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. এম রিয়াসাদ সাহাবুদ্দিন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন আরো জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি বিভাগে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত আছে।

ঢাকা/রেজাউল/ফিরোজ 

সর্বশেষ

পাঠকপ্রিয়