ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে জাল ভোট ও ছবি তোলার দায়ে আটক ৩

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
পটুয়াখালীতে জাল ভোট ও ছবি তোলার দায়ে আটক ৩

পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাওহীদ ইসলাম নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টা এবং গোপন কক্ষের ছবি তোলার দায়ে তিনজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে থেকে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাওহীদ ইসলাম (১৬) ও সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়।

আরো পড়ুন:

এর আগে, সকাল ৯টার দিকে শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে বেলাল হোসেনকে (৪৬) আটক করা করা হয়। গোপন কক্ষের ছবি তোলার দায়ে তাকে আটক করে পুলিশ। 

সহকারী রির্টানিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহীর অফিসার কাউসার হামিদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে।”

ঢাক/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়