ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জীবনের প্রথম ভোট দিয়ে অনেক ভালো লাগছে: তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
জীবনের প্রথম ভোট দিয়ে অনেক ভালো লাগছে: তামিম ইকবাল

ক্রিকেটের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ৩৬ বছর বয়সে জীবনের প্রথম ভোট দিয়ে অনেক ভালো লাগছে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম-৯ আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন  তামিম ইকবাল। বেলা ১১টা ১০ মিনিটে তিনি চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন।

আরো পড়ুন:

ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “জীবনে এই প্রথম ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।”

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে চলছে এবং তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় তামিম ইকবালের সঙ্গে সেনাবাহিনীর প্রটোকল দেখা যায়।

ভোটের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘পরিবেশ সুস্থ আছে ’এবং সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদী।

তামিম ইকবালকে এক নজর দেখতে ভোটকেন্দ্রে ভিড় করেন স্থানীয় ভোটার ও তরুণরা। অনেকেই তার সঙ্গে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল থেকেই এই কেন্দ্রসহ চট্টগ্রাম-৯ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোতোয়ালী, চান্দগাঁও ও ডবলমুরিং এলাকা নিয়ে গঠিত এই আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়।

রেজাউল/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়