টাঙ্গাইল-৭: মির্জাপুরের মানুষ বেছে নিলেন ধানের শীষের আবুল কালামকে
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০০:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আবুল কালাম আজাদ সিদ্দিকী।
মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ১০টার দিকে এই আসনের মোট ১২৬টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষ হয়।
বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।
টাঙ্গাইলের সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন ভোটের এই ফল নিশ্চিত করেছেন।
ঢাকা/কাওছার/রাসেল