কুষ্টিয়া-১ আসনে বিএনপি রেজা আহম্মেদ বাচ্চু বিজয়ী
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০২:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১৩৫টি কেন্দ্রের বেসরকারি ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা জয়ী হয়েছেন।
এ আসনে বিএনপি প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মোঃ বেলাল উদ্দীন পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/কাঞ্চন/রাসেল