ফরিদপুরের তিন আসনে বিএনপি, একটিতে জামায়াত জয়ী
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ড. ইলিয়াস মোল্লা, শামা ওবায়েদ, চৌধুরী নায়াব ইউসুফ, শহিদুল ইসলাম বাবুল
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি আসনের স্থানীয় ফলাফল ঘোষিত হয়েছে। কেন্দ্রভিত্তিক প্রাপ্ত প্রাথমিক ফলাফলে (পোস্টাল ভোট ব্যতীত) দেখা গেছে, তিনটি আসনে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ফরিদপুর-১: এ আসনে বড় জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইলিয়াস মোল্লা। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট। মোট ১৯৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
ফরিদপুর-২: এই আসনে ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১৭টির ফলাফল হাতে এসেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের মো. আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৪ ভোট।
ফরিদপুর-৩: সদর আসনের ১৫৪টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রফেসর আবদুল তাওয়াব দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৪৯ ভোট।
ফরিদপুর-৪: এ আসনেও জয় পেয়েছে ধানের শীষ। ১৮৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির শহিদুল ইসলাম বাবুল ১ লাখ ২৬ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৩ হাজার ৬২৩ ভোট।
ঢাকা/তামিম/ফিরোজ