ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁও-১: জয় পেলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঠাকুরগাঁও-১: জয় পেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৫১ ভোট।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এতে তিনি ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। 

ঠাকুরগাঁও-১ আসনে মোট ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। পোস্টালসহ ১৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৪ হাজার ৮৩৮ জন। বৈধ ভোট কাস্ট হয়েছে ৩ লাখ ৮৩ হাজর ৮০৪। বাতিল হয়েছে ৭ হাজার ৫৩৭টি ভোট। সর্বমোট প্রদত্ত হয়ে ৩ লাখ ৯১ হাজার ৩৪১টি ভোট যা মোট ভোটের ৭৬.৪৯ শতাংশ।  

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়