ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতের উত্থানে আ.লীগ দায়ী: মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের উত্থানে আ.লীগ দায়ী: মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামীর, এর কারণ আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। 

আরো পড়ুন:

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনি গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠে এবং সেটাই এ দেশে হয়েছে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামীর, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন পীড়ন মূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়ার ফলে এমটি হয়েছে।” 

তিনি বলেন, “ইতোমধ্যে জনগণ জামায়াতকে রিজেক্ট করেছে। বিএনপি তিনভাগের ২ ভাগ মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবরো সুষ্ঠু, সৎ ও ক্যালাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবনতা গুলোকে রুখে দিতে সক্ষম হবে।”

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়