ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহের কে কত ভোট পেয়ে বিজয়ী হলেন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহের কে কত ভোট পেয়ে বিজয়ী হলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৮টিতেই জিতেছে বিএনপি মনোনীত প্রার্থীরা। এছাড়া ১১ দলীয় জোট দুটি আসনে জয়ী হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জিতেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহয়ের ১০টি আসনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। ১১টি আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন যারা-

আরো পড়ুন:

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া)

এ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দুইজনের ভোটের ব্যবধান ছয় হাজার ৩৩৯ ভোটে। এই আসনের মোট ১৪৩টি ভোটকেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) মোট বৈধ ভোট পড়েছে দুই লাখ ৬৪ হাজার ৬৭৩টি। এর মধ্যে সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীকে পেয়েছেন এক লাখ আট হাজার ২৬৫ ভোট। অপরদিকে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ এক হাজার ৯২৬ ভোট।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)

১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে এ আসনে বিজয়ী হয়েছেন মুফতি মুহাম্মদুল্লাহ। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ২০২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর)

এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী মো. ইকবাল হোসেইন ৭৫ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আহমেদ তায়েবুর রহমান হিরন পেয়েছেন ৬৫ হাজার ৯৯৫ ভোট।

ময়মনসিংহ-৪ (সদর) 

বিএনপি মনোনীত আবু ওয়াহাব আকন্দ এ আসনে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে এ প্রার্থী পেয়েছেন এক লাখ ৮১ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল আহসান এমরুল পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ১৮০ ভোট।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা)

এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাকির হোসেন বাবলু এক লাখ ২৮ হাজার ৯০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ পেয়েছেন এক হাজার দুই হাজার ২২৬ ভোট।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া)

১১ দলীয় জোটের প্রার্থী কামরুল হাসান মিলন এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের এ প্রার্থী পেয়েছেন ৭৭ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ২৯১ ভোট।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) 

বিএনপি মনোনীত ডা. মাহবুবুর রহমান লিটন ৯৯ হাজার ৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর জামায়াতের প্রার্থী আসাদুজ্জামান সোহেল ৮৪ হাজার ৮৫১ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)

এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী লুৎফল্লাহেল মাজেদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ আট হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৫১৫ ভোট।

ময়মনসিংহ-৯ (নান্দাইল)

বিএনপি মনোনীত ইয়াসের খান চৌধুরী ধানের শীষ প্রতীকে ৮৬ হাজার ১৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিপির আনোয়ারুল ইসলাম ফুলকপি প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ২৯১ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও)

এ আসনে বিএনপি মনোনীত আখতারুজ্জামান বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৫৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র আবু বক্কর সিদ্দিকুর রহমান হাঁস প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৯৯৯ ভোট।

ময়মনসিংহ-১১ (ভালুকা)

বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এক লাখ ১১ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র মোরশেদ আলম হরিণ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১৬ ভোট।

ঢাকা/মিলন/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়