বগুড়ায় গ্যারেজে মিলল কিশোরের মরদেহ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত আলিফ।
বগুড়ার একটি রিকশার গ্যারেজ থেকে আলিফ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকার রিপন সার্ভিসিং সেন্টার ও রিকশা গ্যারেজ থেকে লাশটি উদ্ধার হয়।
নিহত আলিফ বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়ার মো. রিপন শাহের ছেলে। সে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করার পর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিল।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “সকালে স্থানীয়রা গ্যারেজের ভেতর আলিফের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”
তিনি আরো বলেন, “আলিফের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এখনো মামলা হয়নি।”
ঢাকা/এনাম/মাসুদ