ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় বাড়ির সামনে মিলল ট্রাক মালিকের লাশ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
বগুড়ায় বাড়ির সামনে মিলল ট্রাক মালিকের লাশ

ফাইল ফটো

বগুড়ার গাবতলীতে নিজ বাড়ির সামনে থেকে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাক মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার  সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, ব্যবসায়িক বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

নিহত সাইফুল ইসলাম একই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে।

আরো পড়ুন:

নিহতের মেয়ে সাদিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার কাজ শেষে সাইফুল ইসলামের গভীর রাতে বাড়ি ফেরার কথা ছিল। ভোর হয়ে গেলেও তিনি ফেরেননি এবং মোবাইল ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না। ভোরের দিকে বাড়ির সামনের ঘাসের জমিতে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন তারা।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, “নিহতের গলা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি জানান, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে বিবেচনা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়