ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাখি শিকার করায় যুবকের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
পাখি শিকার করায় যুবকের কারাদণ্ড

বন্দুক দিয়ে অবৈধভাবে পাখি শিকার করার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জয়নাল আবেদীন। তিনি পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে।

আরো পড়ুন:

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় প্রকাশ্যে বন্দুক দিয়ে পাখি শিকার করছিলেন জয়নাল আবেদীন। বিষয়টি দেখে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে হেফাজতে নেয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। শিকার করা পাখিগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারায় পাখি শিকারকারীকে শাস্তি দেওয়া হয়েছে, যাতে কেউ বন্য পাখি বা বন্য প্রাণী শিকার করার সাহস না পান।

ঢাকা/বাদশাহ্/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়