ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় যাত্রীবাহী বাস থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
খুলনায় যাত্রীবাহী বাস থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

উদ্ধারকৃত ইয়াবা গুনছেন পুলিশ সদস্যরা

খুলনায় যাত্রীবাহী বাসে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৮ হাজার পিস ইয়াবাসহ মিলন মাল (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার নগরীর কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন মাল মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাবুল মালের ছেলে।

নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খুলনা-সাতক্ষীরা রুটের ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকায় চেকপোস্ট বসায়। বেলা পৌনে ১২ টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কৈয়া বাজারের কাছে আসলে পুলিশ থামার জন্য সংকেত দেয়। বাসটি থামার পর পুলিশ তল্লাশি শুরু করে। এ সময় মিলন মালের আচারণ সন্দেহ হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। 

আরো পড়ুন:

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ২৭ হাজার ৮০০ পিস। যার আনুমানিক মূল ৮৩ লাখ টাকা। এ ঘটনায় মিলন মালের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা হয়েছে।

ঢাকা/নুরুজ্জামান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়