ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে ১৪ প্রতিষ্ঠানে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
মানিকগঞ্জে ১৪ প্রতিষ্ঠানে জরিমানা

দৌলতপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নানা অনিয়মের দায়ে ১৪ প্রতিষ্ঠানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

আরো পড়ুন:

সহকারী কমিশনার আহসানুল আলম জানান, রমজান মাসে বাজার ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা পরিদর্শন না করা, সঠিক দাম এবং সঠিক ওজনে পণ্য বিক্রয় না করার কারণে ১৪ প্রতিষ্ঠানে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানকালে ইফতার সামগ্রী তৈরি এবং সংরক্ষণের ক্ষেত্রে পর্যাপ্ত পরিচ্ছন্নতা নিশ্চিতের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
 

ঢাকা/চন্দন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়