ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করা হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬  
বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করা হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ে শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‍“৩১ দফা বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছি। বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করা হচ্ছে। আশা করি, আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব।” 

তিনি বলেন, “রাজধানী ঢাকার গুরত্বপূর্ণ ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস, দুধ ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি জেলা পর্যায়েও ছড়িয়ে দেয়া হবে।” 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরেরর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রমজানে নিত্য পণ্যের বাড়তি চাহিদা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোনো ঘাটতি নেই। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।” 

সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত। 

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়