ঢাকা     শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরে আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরে আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী

১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, “জাতীয় অর্থনীতি এবং বৈদেশিক বাণিজ্যে এই বন্দরের গুরুত্ব বিবেচনায় কিছু সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দর উন্নয়নে কার্যক্রম শুরু করা হবে, যা এই অঞ্চলের মানুষ, কর্মসংস্থান, যোগাযোগ ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, “অল্প কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের মতো দ্রুত সময়ে সফল এবং পুরোপুরি সক্ষম বন্দরে প্রতিষ্ঠিত হবে।”

উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে তিনি বলেন, “মোংলা বন্দরের যে সম্ভাবনা আছে তার শতভাগ ব্যবহার করে এই বন্দরকে প্রস্তুত করা হবে।”

মোংলা বন্দরের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের বাতিল বা স্থগিত হওয়া উন্নয়ন চুক্তি আবার চালু করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “দেশের স্বার্থ রক্ষা করেই সেসব পুনর্বিবেচনা করা হবে।”

ঢাকা/বাদশা/আমিনুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়