ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বিস্ফোরণ: মায়ের পর না ফেরার দেশে ছেলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামে বিস্ফোরণ: মায়ের পর না ফেরার দেশে ছেলে

চট্টগ্রাম নগরের হালিশহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘর।

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১৭ বছর বয়সী শাওন মারা গেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। পরিবারের সদস্য মকবুল হোসেন এ তথ্য জানান।  এর আগে, ঢাকায় নেওয়ার পথে মারা যান শাওনের মা রানী আক্তার। 

আরো পড়ুন:

সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ- সংলগ্ন এলাকার একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় একই পারিবারের নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়