নদীতে মাছ ধরতে গিয়ে মিলল ৫০ রাউন্ড গুলি
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের সিংড়া উপজেলায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি পেয়েছে দুই শিশু।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার কাঁটাপুকুরিয়া মহল্লায় বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায় জাহাঙ্গীর আলমের দুই ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)। এ সময় একটি নীল রঙের প্লাস্টিকের বাক্স পায় তারা। পরে রাতে তাদের বাবা বাক্সটি খুলে তাতে ৫০ রাউন্ড গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কারের কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে এসব উদ্ধার করে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানিয়েছেন, প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে CBC 32 AUTO লেখা আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/আরিফুল/রফিক