ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
নাটোরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নাটোরের সিংড়ার আলোচিত আব্দুল কাহার হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিংড়া উপজেলার বড়গ্রাম দক্ষিণপাড়া গ্রামের মো. আব্দুল মজিদ মন্ডলের ছেলে মো. মাসুদ রানা এবং একই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু।

আদালত সূত্র জানায়, আদায়কৃত জরিমানার মধ্যে এক লাখ টাকা সরকারি কোষাগারে মামলা পরিচালনার ব্যয় বাবদ জমা দিতে হবে। অবশিষ্ট ১৯ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে নিহতের পরিবারকে প্রদান করতে হবে।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর বলেন, “আব্দুল কাহার হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল। মামলায় বিভিন্ন পর্যায়ে সাক্ষ্য গ্রহণ, আলামত পর্যালোচনা এবং যুক্তিতর্ক শেষে প্রায় ১২ বছর পর আদালত এ রায় ঘোষণা করেছেন।”

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়