ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে দড়ি টাঙানো নিয়ে বিরোধ, হামলায় যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
ফরিদপুরে দড়ি টাঙানো নিয়ে বিরোধ, হামলায় যুবক নিহত

অভিযুক্ত সরফরাজকে আটক করেছে পুলিশ।

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় কাপড় শুকানোর দড়ি টাঙানো নিয়ে বিরোধের জেরে হওয়া হামলায় জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই সোহেল আহমেদ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহরের মোল্লা বাড়ি সড়কে ঘটনাটি ঘটে। নিহত জুয়েল একই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মোল্লা বাড়ি সড়কের ভাঙারি ব্যবসায়ী সরফরাজের পরিবারের সঙ্গে জুয়েল আহমেদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার সকালে সরফরাজের পরিবার জুয়েলের বাড়ির প্রবেশপথে কাপড় শুকানোর দড়ি টাঙাতে গেলে দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সরফরাজ ও তার পরিবারের সদস্যরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে জুয়েল ও তার ভাই সোহেলের ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে সরফরাজ ও তার স্ত্রীকে আটক করে।

আহত দুই ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হাসপাতালে চিকিৎসাধীন। 

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ বলেন, “খবর পাওয়া মাত্রই আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়