ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় পথচারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১ মার্চ ২০২৬  
মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় পথচারী নিহত

গাইবান্ধায় মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় মিলি বেগম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙ্গা ডিপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলি বেগম ভাঙ্গা ডিপ বাজার গোরস্থানপাড়ার ভ্যানচালক খোরশেদ আলমের স্ত্রী।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, মাটিবোঝাই ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন চারজন।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ করেনি।”

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়