ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ৮ কেজির গান পাউডার উদ্ধার

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১ মার্চ ২০২৬  
রাজশাহীতে ৮ কেজির গান পাউডার উদ্ধার

উদ্ধারকৃত গান পাউডার।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া উদ্ধার করেছে র‌্যাব-৫। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা তালদারী গ্রামে এই বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আরো পড়ুন:

রবিবার (১ মার্চ) দুপুরে র‌্যাব-৫ মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তালধারী গ্রামে তল্লাশি চালিয়েছে র‌্যাবের একটি দল। তল্লাশিতে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিস্ফোরক পাদান এবং নীল পলিথিনে ভাঙা কাঁচের গুড়া পাওয়া যায়। ঘটনাস্থলে পরিমাপ করে গান পাউডারের পরিমাণ ৮ কেজি ৩৯০ গ্রাম এবং কাঁচের গুড়ার পরিমাণ ১ কেজি ১৭০ গ্রাম হয়। 

এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

ঢাকা/মাহী/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়