ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২ মার্চ ২০২৬   আপডেট: ০৯:০৫, ২ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিবার সন্ধ্যায় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাজ থেকে গম আনলোডের সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। 

রবিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার  শীতলক্ষ্যা নদীর তীরে দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল আমিন (৩২) ও একই থানার সহিদপুর এলাকার ছোটনের ছেলে আমিন (২৬)।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, গঙ্গানগর এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের গম কারখানায় মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। ক্রেনের নিচে কাজ করছিলেন তিনজন শ্রমিক। এ সময় ক্রেনের তার ছিঁড়ে নিচে পড়লে ঘটনাস্থলেই আলা আমিন নামে এক শ্রমিক নিহত হন। গুরুতর আহত শ্রমিক আমিন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, “ক্রেনের তার ছিঁড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলমান।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়