ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যশোরে ওষুধ ব্যবসায়ী অপহৃত, কোটি টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৩ মার্চ ২০২৬  
যশোরে ওষুধ ব্যবসায়ী অপহৃত, কোটি টাকা মুক্তিপণ দাবি

জাহাঙ্গীর আলম

যশোরে জাহাঙ্গীর আলম (৪৮) নামের এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। তার মুক্তির জন্য ১ কোটি টাকা পণ দাবি করেছে অপহরণকারীরা।

সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টায় জাহাঙ্গীর আলমকে অপহরণ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃতের স্ত্রী রেশমা খাতুন।

অপহৃত জাহাঙ্গীর আলম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, যশোর শহরের রায় পাড়ায় পশু হাসপাতালের সামনে ভ্যাটেরিনারি ওষুধের দোকান আছে জাহাঙ্গীর আলমের। সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে একটি প্রাইভেটকারে কয়েকজন এসে গতিরোধ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর থেকে রাত ১০টার দিকে তার স্ত্রীর ফোনে কল করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে জাহাঙ্গীর আলমকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, অভিযোগ পেয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। কী কারণে কে বা কারা অপহরণ করল, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঢাকা/রিটন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়