ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নলছিটিতে আগুনে পুড়েছে ৬ দোকান

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৪ মার্চ ২০২৬  
নলছিটিতে আগুনে পুড়েছে ৬ দোকান

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি বাজারে মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে।

ঝালকাঠির নলছিটি উপজেলার একটি বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) মধ্যরাত পৌনে ২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনের তিমিরকাঠি বোর্ডের হাটে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

প্রতক্ষ্যদর্শীরা জানান, বোর্ডের হাটের সাঈদের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ছয়টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, ‍“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ছয়টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এমনটি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।”

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়