ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খালে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী গলাকাটা লাশ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৯ মার্চ ২০২৬  
খালে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী গলাকাটা লাশ

নোয়াখালীর বেগমগঞ্জে খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

পুলিশ জানায়, খালে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধারের পর সেটি খুলে ভেতরে গলাকাটা মৃতদেহ দেখতে পায়। নিহতের হাত-পা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা ছিল।

পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।”

ঢাকা/সুজন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়